চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যানের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ০৩:০৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৩:০৬

মোটরসাইকেল দুর্ঘটনায় নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (৬০) মারা গেছেন। রবিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে (২১ জুলাই) নেত্রকোনার-মদন সড়কের তেলিগাতী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (এইএনও) এ কে এম লুৎফর রহমান।  

মদন উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। ওই দিন রাতে চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে মদনের উদ্দেশ্য রওনা হন। নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতী এলাকায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তার পা ভেঙে যায়। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহের তমা সেন্ট্রাল নামে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রবিবার রাতে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমেছে। সোমবার জানাজা শেষে নিজ বাড়ি বাঁশরী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী