‘ছাত্রলীগ হোক কিংবা যুবলীগ, অন্যায় করলেই বিচার হচ্ছে’

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৬:৪০আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:৪৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‌ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিংবা যে যত বড় প্রভাবশালীই হোক, অন্যায় করলে তাদের বিচার হচ্ছে এবং আইনের আওতায় আনা হচ্ছে। 

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আলিসারকুল এলাকায় অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারাই অন্যায় করছে তাদের বিচার হচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, জনপ্রতিনিধি কিংবা যে যত বড় প্রভাবশালীই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে-ই অপরাধ করছে তাকে আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই। দারিদ্র্য দেখতে আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে। দেশে এখন কোনও কিছুর অভাব নেই। উন্নয়নের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছি আমরা। মাত্র তো পদ্মা সেতু দেখেছেন, ২০৪০ সালে ইউরোপের মতো শক্তিশালী হবো আমরা।’

তিনি আরও বলেন, ‌‘এই ফ্যাক্টরি চালু হলে এক হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হবে। দিন দিন নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে।’

পরে পুলিশ লাইনসে মহিলা ব্যারাক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান, সিলেট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মো. রওশনুজ্জামান সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট দিতে চায় কমিটি
তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটকদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষকদের নৈতিকতা, মূল্যবোধ ও ন্যায়বোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান
প্রাণ-আরএফএল’র দুই ম্যানেজারসহ চার জনের কারাদণ্ড
প্রাণ-আরএফএল’র দুই ম্যানেজারসহ চার জনের কারাদণ্ড
প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে বিএনপি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে বিএনপি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে ট্রাক ভাড়া বেড়েছে ৭ হাজার টাকা পর্যন্ত
দেশের সবচেয়ে বড় স্থলবন্দরে ট্রাক ভাড়া বেড়েছে ৭ হাজার টাকা পর্যন্ত
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম