কেন হেঁটে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন ময়মনসিংহের মোস্তফা?

ময়মনসিংহ প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৭:০৭ আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৯:৪৮

পায়ে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে যাচ্ছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের মোস্তফা মিয়া (৭১)। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌর মেয়রের কাছ থেকে লিখিত প্রত্যয়নপত্রসহ সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার (৮ আগস্ট) বিকালে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। 

৩১৩ কিলোমিটার দূরের পথে রওনা হওয়ার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাবেক) ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুলসহ অনেকেই উপস্থিত থেকে উৎসাহমূলক বক্তব্য শেষে তাকে বিদায় জানান। 

মোস্তফা জানান, বঙ্গবন্ধু হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে তিনি জুতা পায়ে হাঁটেননি। এমনকি তিনি বিয়ের দিনেও জুতা পরেননি। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষিত হলে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক পাঁচবারের এমপি মরহুম এম শামছুল হকসহ আওয়ামী লীগের প্রবীণ নেতাদের অনুরোধে তিনি পুনরায় জুতা পরা শুরু করেন। বর্তমান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির বাবা তৎকালীন এমপি মরহুম এম শামছুল হক ময়মনসিংহ থেকে কিনে এনে তাকে জুতা উপহার দিয়েছিলেন। 

তিনি আরও বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল জাতির পিতার কবর জিয়ারত করবো। কিন্তু এতদিন নানা অসুবিধায় সম্ভব হয়ে ওঠেনি। এখন ছেলেরা সবাই বড় হয়েছে। তাই এবার শোকের মাসে পায়ে হেঁটে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়েছি। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান বলেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি এ কথাটা মুখে মুখে অনেকে বললেও বাস্তবে তাকে কে কতটুকু ভালোবাসি তা আমরা সবাই জানি। আসলে প্রকৃতপক্ষে কীভাবে একজনকে ভালোবাসতে হয় মোস্তফা মিয়া তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। মোস্তফা মিয়ার কাছে আমাদের শেখার অনেক কিছু আছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী