ছোটবোনকে হত্যার দায়ে ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১৭:২১ আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৭:২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছোটবোনকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার দায়ে বড়ভাইকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিৎ ঘোষ (২৪) উপজেলার শিমলা গোপীনাথ এলাকার পরিতোষ চন্দ্র ঘোষের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র বলেন, এ হত্যা মামলায় দুই আসামি ছিলেন। এর মধ্যে একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপরজনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার নথির বরাত দিয়ে নির্মল কান্তি ভদ্র বলেন, ‌পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ২২ জানুয়ারি রাত আড়াইটার দিকে ১৬ মাস বয়সী বোন প্রাপ্তি ঘোষকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেন বড়ভাই ইন্দ্রজিৎ। ঘটনার পরদিন ২৩ জানুয়ারি বাবা পরিতোষ চন্দ্র ঘোষ বাদী হয়ে ছেলে ইন্দ্রজিৎ ও ছেলের মামাশ্বশুর উপজেলার হাসড়া মাজালিয়া এলাকার আনন্দ মহন্তকে আসামি করে হত্যা মামলা করেন। পরে আনন্দ মহন্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তিন মাস পর আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। ২৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ইন্দ্রজিৎকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও আনন্দ মহন্তকে খালাস দেন আদালত। 

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী জয়ন্ত কুমার দেব।

/এএম/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ২৬
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণের প্রস্তুতি: চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
‘এমন সাইবার সুরক্ষা আইন করতে চাই যেন সমাজের সব মানুষ রক্ষা পায়’
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
বোকা প্রশ্নে লজ্জা কীসের, আজ তো সেই দিন!
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’