ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নেত্রকোণা প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ১৪:৪৭আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৪:৪৯

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এক তরুণী। সোমবার (২২ আগস্ট) দুপুরে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের জারিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাহেরা বাজার গ্রামের নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহত তরুণীর বাড়ি গৌরীপুর উপজেলায়। তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্গাপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক জানান, দুর্গাপুর পর্যটন এলাকায় বেড়ানো শেষে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আনোয়ার। মোটরসাইকেলটি জারিয়া কংশ নদীর সেতু পার হয়ে বাজারে পৌঁছালে দুর্গাপুর থেকে আসা বালুবোঝাই ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আনোয়ার মারা যান। ঘটনার পর উত্তেজিত লোকজন ট্রাকটি আটক করে। তবে কৌশলে পালিয়ে যায় চালক।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে শিশু নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা, প্রাণ গেলো কত জনের?
চাদ-সুদান সীমান্তে বিমান হামলা, নিহত ১২
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী