নেত্রকোনায় বিএনপির ৭৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫

নেত্রকোনার সদর ও মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে। দুই মামলায় ৭৯২ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা মডেল থানায় করা মামলায় ৫৩৩ ও মদন থানায় করা মামলায় আসামি করা হয়েছে ২৫৯ জনকে। দুই মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নেত্রকোনা মডেল থানায় দায়ের মামলার বাদী হলেন থানার এসআই খন্দকার আল মামুন। মদন থানায় দায়ের মামলার বাদী হলেন এসআই দেবাশীষ।

মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাধার অভিযোগে গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে  নির্বাচন করা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনি খানকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, পুলিশ আহতের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে ২৫৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী