পানিতে ভাসছিল ২ ভাইয়ের লাশ

নেত্রকোনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭

নেত্রকোনার মোহনগঞ্জে ডোবার (ছোট জলাশয়) পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) ও আহাদ (৩) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আব্দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা সৌদি আরব প্রবাসী রুবেল মিয়ার ছেলে। আর আহাদ রুবেলের ছোটভাই পিয়াসের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ ও আহাদ দুই চাচাতো ভাই সোমবার বেলা ১২টার দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল। একপর্যায়ে শিশু দুটি সবার অজান্তের পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন।
পরে ডোবার পানিতে তাদের ভাসমান দেহ উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনে দুই শিশু লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
ভিডিও ছড়িয়ে পড়ায় শোকজ খাওয়া বিএনপি নেতা থানায় দিলেন অভিযোগ
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
মুক্তির দ্বিতীয় দিনে আয়ে ধাক্কা খেলো ‘টক্সিক’
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
কৈলাস-মানস সরোবর: মেঘ, পর্বত আর পবিত্র হ্রদের দেশে এক কঠিন সফর
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
ইরানে অদৃশ্য নেতৃত্বের ছয় মাস: কোথায় মোজতবা খামেনি?
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী