সৌদি প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ২২:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:১২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় সফর উদ্দিন (৫০) নামে প্রবাসী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর অভিযুক্ত বড় ভাই আমির উদ্দিন (৫৫) পালিয়ে গেছেন।

শুক্রবার (৭ অক্টোবর) বিকালে পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুচরাই গ্রামের সামাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সফর উদ্দিন ও অভিযুক্ত আমির উদ্দিন ওই এলাকার সাবেদ আলীর ছেলে। সফর উদ্দিন সৌদি আরব প্রবাসী ছিল।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সফর আলী সৌদি প্রবাসী। সম্প্রতি দেশে এসেছেন। শুক্রবার বিকালে বাঁশ কাটা নিয়ে ঝগড়া বাধে দুই ভাইয়ের। ঝগড়ার একপর্যায়ে আমির উদ্দিনের হাতে থাকা বাঁশ কাটার দা দিয়ে কুপিয়ে সফর উদ্দিনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যায়।

ওসি আরও জানান, এই ঘটনার পর আমির উদ্দিন পালিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম