গণপরিবহন বন্ধের অভিযোগ, রাত থেকেই সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২২, ১০:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:৪৫

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হতে পারে এমন আশঙ্কা থেকে রাতেই হাজারো নেতাকর্মী নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আসতে শুরু করেন। এদিকে শনিবার (১৫ অক্টোবর) সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন,  সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন। 

সমাবেশে ময়মনসিংহের আশপাশের শেরপুর, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

রাতেই সমাবেশস্থলে আসতে শুরু করেন ময়মনসিংহের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সংশ্লিষ্টরা জানান প্রশাসনের মৌখিক অনুমতি পাওয়ার পর শুক্রবার রাত আটটার পর পলিটেকনিক মাঠে সমাবেশস্থলে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু হয়।

এদিকে সড়কে গণপরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা জানান, জামালপুর এবং শেরপুর থেকে শতাধিক ট্রলারে করে শুক্রবার রাতেই নেতাকর্মীরা ময়মনসিংহের জন্য রওনা হন। সকালে ময়মনসিংহে পৌঁছে পায়ে হেঁটে সমাবেশস্থলে আসেন তারা। 

সমাবেশ প্রস্তুতি কমিটির সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, সার্কিট হাউজ মাঠের অনুমতি না পাওয়ায় প্রশাসনের মৌখিক নির্দেশে পলিটেকনিক মাঠে গণসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাত আটটার পর সমাবেশেস্থলে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু করেন নেতাকর্মীরা। 

তিনি অভিযোগ করেন, শুক্রবার দুপুরের পর থেকেই ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে যে যেভাবে পারছেন, সেভাবেই রাত থেকে আসা শুরু করেছেন। 

নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেওয়া নেতাকর্মীরা তিনি আরও বলেন, সমাবেশ ও কর্মসূচি পণ্ড করতে শুক্রবার রাতে নগরীর টাউন হল এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের