হামাগুড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে আজহারুল

নেত্রকোনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ২৩:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২৩:১১

 

 

জন্ম থেকেই দুই পা উল্টো, দুটি হাতও বাঁকা। কিন্তু এতে দমে যাননি আজহারুল। বাঁকা দুই হাতের ওপর ভর করেই হামাগুড়ি দিয়ে রবিবার (৬ নভেম্বর) মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হন তিনি। স্বপ্ন জয়ের অদম্য ইচ্ছা শক্তির আজহারুল পরীক্ষায় পাস করে ভর্তি হতে চান বিশ্ববিদ্যালয়ে। 

আজহারুলের বাড়ি মদনের ফতেপুর ইউনিয়নের বনতিয়শ্রী গ্রামে। তিনি ওই গ্রামের দিনমজুর মনির উদ্দিনের ছেলে। এ বছর বালালী বাঘমারা শাহজাহান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর আগে আজহারুল প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে ২.৮৩ পেয়ে পাস করেন। জেএসসিতে পান ২.৫৫ পয়েন্ট ও এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৮৯ পেয়ে উত্তীর্ণ হন।  

স্বজনরা জানান, বালালী বাঘমারা শাহজাহান কলেজের নিয়মিত ছাত্র আজহারুল ইসলাম। দুই হাতে ভর করে হামাগুড়ি দিয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক পার হয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। একইভাবে তিনি বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়েও নিয়মিত আসা-যাওয়া করেছেন। রিকশা বা অটো দিয়ে যাতায়াত করলে প্রতিদিন খরচ হতো ৬০/৭০ টাকা। বাবা দিনমজুর তাই গাড়ি ভাড়া দিতে না পাড়ায় হামাগুড়ি দিয়েই তিনি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যাতায়াত করেছেন। 

আজহারুল বলেন, আমার ইচ্ছা ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার। লেখাপড়া শেষ করে পরিবারের জন্য কিছু একটা করাই আমার লক্ষ্য।

সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. শফিকুর রহমান বলেন, হামাগুড়ি দিয়ে আজহারুল আজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। তিনি অতিরিক্ত সময়ের জন্য একটি আবেদন করেছেন। আমি আবেদন মঞ্জুর করেছি এবং তাকে কেন্দ্রের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। 

/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী