গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় মায়ের বকা, অভিমানে প্রাণ দিলো মেয়ে

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ২০:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২০:১৯

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মায়ের বকাঝকার পর শতাব্দী দত্ত মনি (১৫) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে গফরগাঁয়ের জামতলা  মোড়ের নিজ বাসায় ‘ডেটল পান’ করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল সাড়ে ৪টার দিকে মারা যায়। সে স্কুল শিক্ষক নির্মল দত্ত ও শিল্পী দত্তের মেয়ে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ জানান, গফরগাঁও খাইরুল্লাহ সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শতাব্দী দত্ত সোমবার এসএসসি পরীক্ষার ফলে জিপিএ ৪.৮৭ পেয়ে পাস করেছে। ফল প্রকাশের পর মায়ের প্রত্যাশা অনুযায়ী গোল্ডেন জিপিএ-৫ না পাওয়ায় মেয়েকে বকাবকি করেন। রাগে ও ক্ষোভে  মায়ের সঙ্গে অভিমান করে বিকাল ৩টার দিকে নিজের ঘরে থাকা বোতল থেকে ডেটল পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

শতাব্দীর বাবা নির্মল দত্ত বলেন, মেয়ে ছোটবেলা থেকে লেখাপড়ায় খুবই ভালো ছিল। তার মায়ের প্রত্যাশা ছিল, এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পাবে। ফলাফল প্রকাশের পর মায়ের প্রত্যাশা পূরণ না হওয়ায় সামান্য বকাঝকা করেছিল। মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে অভিমান করে ডেটল পান করে মারা যাবে এটা পরিবারের কেউ মেনে নিতে পারছে না। এই ঘটনার পর শতাব্দীর মা শোকে শয্যাশায়ী হয়ে পড়েছে। আমার মেয়ের মতো আর কোনও মেয়ে যেন সামান্য কারণে এভাবে জীবন বিলিয়ে না দেয়।

এদিকে শতাব্দী দত্তের মৃত্যুতে স্কুলের সহপাঠী শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান