ইসলামপুরে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষক বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২১:০৪ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২১:০৪

জামালপুরের ইসলামপুরে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামপুর উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে রসায়ন পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান পরিদর্শনকালে দায়িত্বে থাকা সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চবিদ্যালয় শিক্ষক রিপন মিয়া, সিরাজাবাদ উচ্চবিদ্যালয়ের মাহবুবুর রহমানকে দায়িত্ব অবহেলার অভিযোগে বহিষ্কার করেন।

একই দিন ইসলামিয়া কামিল মাদ্রাসাকেন্দ্রে পরিদর্শনকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসা শিক্ষক আবুল কাশেম, পচাবহলা দাখিল মাদ্রাসা শিক্ষক সেলিম মিয়া, মরাকান্দী দাখিল মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম, কান্দারচর দাখিল মাদ্রাসা শিক্ষক বিপুল রানা ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক রিদুয়ানুল হক ও রামভ্রদা দাখিল মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে সে বিষয়ে আমরা কঠোর নজরদারিতে রয়েছি। কোনও ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।’

উল্লেখ্য, চলতি বছর ইসলামপুর উপজেলায় ১০টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৪ হাজার ২২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ দিতে চায় সরকার
গুরুতর অভিযোগ প্রমাণিত, এনসিপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার
শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার