নারীকে রাতে ডেকে সংঘবদ্ধ ধর্ষণ, ১০ আসামি কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২৩:০২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২৩:০২

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৩৫ বছর বয়সী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে তাদের চিফ জুডিশিয়াল আদালতে ওঠানো হলে বিচারক দেওয়ান মনিরুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলো- উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব (৩৯), হানিফা মিয়া (৩০), আলামিন (৩৫), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), শারফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬), মানিক (৫৬) ও জাকির (৩০)।

এর আগে রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পাগলা থানা এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

চিফ জুডিশিয়াল আদালতের পরিদর্শক ঝুঁটন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, পাগলা থানার পুলিশ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ১০ জনকে গ্রেফতারের পর আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব রহমান বলেন, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আসামিদের সঙ্গে তার পরিচয় ছিল। পরিচয়ের সুবাদে ওই নারী তাদের বাসায় আসা যাওয়া করতেন। ঘটনার দিন রাতে সজিব ওই নারীকে ফোন করে আসতে বলেন। পরে ওই নারী তার ফোন পেয়ে আসামির গ্রামে আসেন। আসার পর রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ওই নারী পুলিশকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বললে পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত ১০ জনকে গ্রেফতারের পর ওই নারী বাদী হয়ে পাগলা থানায় মামলা করেন। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি