৬ মাস বন্ধ থাকার পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

জামালপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ০২:১১আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০২:১১

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস পর সার আবারও উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৭টা ৩০ এর দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। গত ১১ ডিসেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল হয়। সোমবার (১৯ ডিসেম্বর) চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

এ বিষয়ে কারখানা পরিচালক শহীদুল্লাহ্ খান জানান, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারখানা সংশ্লিষ্ট দৈনিক আয়ের উপর নির্ভরশীল হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কা দেখা দেয়। গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক আছে।

/এলকে/
সম্পর্কিত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
চট্টগ্রামের সার কারখানা কাফকো উৎপাদনে ফিরলেও এখনও বন্ধ দুটি
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী