ফুলবাড়িয়ায় ইজতেমায় সংঘর্ষের শঙ্কা, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১২:০৬ আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২:০৮

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চক রাধাকানাইয়ে আঞ্চলিক ইজতেমা মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই স্থানে একই সময়ে দুই পক্ষ ইজতেমা আহ্বান করায় সংঘর্ষের শঙ্কায় এই আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ইজতেমাস্থলে গিয়ে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের পাশে চকরাধাকানাই ইজতেমা মোড় সংলগ্ন মাঠে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আহ্বান করেন স্থানীয় বাসিন্দা মুখলেছুর রহমান ওরফে মুকুল মাস্টার এবং মো. নুরুল ইসলাম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষের শঙ্কা দেখা দেয়। মঙ্গলবার বিকালে ইউএনও নাহিদুল করিম ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার ইজতেমাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যার পর ১৪৪ ধারার ঘোষণা দেন ইউএনও।

এ বিষয়ে ইউএনও নাহিদুল করিম বলেন, ‌‘যেহেতু দুই পক্ষ একই জায়গায় ইজতেমা ডাকছে, তাই সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার