গফরগাঁও সরকারি কলেজে বসন্তবরণ ঘিরে ১৪৪ ধারা

ময়মনসিংহ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৫

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ মাঠে একই দিনে বসন্তবরণে পৃথক কর্মসূচি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ও বিভিন্ন সামাজিক সংগঠন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) গফরগাঁও সরকারি কলেজ মাঠ ও এর চারপাশে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান জানান, ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন বিনামূল্যে চক্ষু শিবির এবং স্বপ্নচর সমাজকল্যাণ সংস্থা বসন্তবরণ উৎসব উদযাপনে কর্মসূচি নেয়। একইদিনে কলেজ মাঠে কলেজের উদ্যোগে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠা উৎসবের কর্মসূচি নেওয়া হয়। এতে কলেজ মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ বলেন, ‘কলেজের পক্ষ থেকে বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন আগে থেকেই ছিল। পরে কিছু সংগঠনের নামে কলেজ মাঠে আরও কিছু আয়োজন করার কথা বলা হচ্ছে। এসব দেখিয়ে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে কলেজের বসন্তবরণ ও পিঠা উৎসব বানচাল করার জন্য পরিকল্পিতভাবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের আয়োজন বানচাল করায় শিক্ষক-শিক্ষার্থীরা মর্মাহত হয়েছেন।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, গফরগাঁও সরকারি কলেজ মাঠে একই দিনে একাধিক কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
ঢাবি বটতলায় সমগীতের বসন্ত উৎসব 
বসন্তকে যেন স্বাগত জানাচ্ছে পলাশ ফুল
ছবিতে বসন্ত উৎসব
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী