শিশু ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০০

জামালপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি সদস্য শওকত হোসেন বাবলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ শহরের কুটরাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বড় ঘাগুরি গ্রামের শওকত হোসেন বাবুল গত ১৩ ফেব্রুয়ারি বিকালে ওই শিশুকে নিজের ঘরে ডেকে আনে। পরে তার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনার পর সে পালিয়ে যায়। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন আরও বলেন, রবিবার ওই শিশুর বাবা জামালপুর সদর থানায় মামলা করেন। পরে বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী