ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা, নেতাকর্মী আনা-নেওয়ায় চলবে ৮ বিশেষ ট্রেন

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৪:৪৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৪:৪৩

আগামী শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় দলীয় নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য ময়মনসিংহে আটটি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান জানান, আগামী শনিবার গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, জামালপুরের অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে আটটি বিশেষ ট্রেন চলবে। ওই দিন ট্রেনগুলো সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছাড়বে।

তিনি আরও জানান, বিশেষ ট্রেন চলার কারণে ওই দিন ২৭১-২৭৮ জারিয়া লোকাল, ২৬১-২৬৪ মোহনগঞ্জ লোকাল, ২৫৫-২৫৬ দেওয়ানগঞ্জ লোকাল, ৭৫-৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস, তুরাগ ১, ২, ৩, ৪ এবং টাঙ্গাইল কমিউটার ১, ২ ট্রেনের চলাচল বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বিশেষ আটটি ট্রেন চলাচল করবে। এই বার্তা পেয়ে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহের সফরকে কেন্দ্র করে রেলওয়ে কর্তৃপক্ষ আটটি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। এর ফলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যে জনসভায় যোগ দিতে পারবেন। ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রী ও এমপিরা উপস্থিত থাকবেন।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী