সেতু ভেঙে পড়ায় চালকের বিরুদ্ধে ৩০ কোটি টাকার মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৩, ১২:৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৪:০৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় লরির ভারে স্টিলের সেতু ভেঙে পড়ার ঘটনায় ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভালুকা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হালিম ত্রিশাল থানায় মামলাটি করেন। এতে লরির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ট্রান্সফরমারবাহী ৪২ চাকার লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। লড়িটি ত্রিশালের চেলের ঘাট এলাকার স্টিলের সেতুর উপরে উঠতেই সেটি ভেঙে পড়ে। এ সময় একটি প্রাইভেটকার নিচে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ জনের তিন জন আহত হন। সেতুটি ভেঙে পড়ায় সরকারের অনুমানিক ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী মহাসড়কের উপর দিয়ে ৪০ টন ওজনের গাড়ি চলাচলের অনুমোদন রয়েছে। তবে লরির চালক সড়ক পরিবহনের আইন না মেনে ও সড়ক বিভাগের অনুমতি না নিয়ে ১২০ টন ওজনের ট্রান্সফরমার নিয়ে সেতু পার হওয়ায় সেটি ধসে পড়ে। এতে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং জন দুর্ভোগের সৃষ্টি করেছে।

ওসি মাইন উদ্দিন আরও বলেন, আসামিকে ধরতে অভিযান চলছে। ট্রান্সফরমারটি এনার্জি প্যাক কোম্পানির। এটি নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রিডে যাচ্ছিল।

ময়মনসিংহ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী বলেন, ট্রান্সফরমার ও লরিটি এখান থেকে সরাতে বড় ক্রেনের প্রয়োজন হবে। এতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। এগুলো অপসারণ করার পর দ্রুত বেইলি সেতু করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে। এখানে একটি নতুন সেতু করার আবেদন করবো। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখে গেছেন। তারাও দ্রুত সিদ্ধান্ত দেবেন বলে আশা করছি।

/আরআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান