ষষ্ঠ শ্রেণি থেকে মুক্তির পিছু নেয় কাউছার, শেষ পর্যন্ত কুপিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
০৩ মে ২০২৩, ২০:৫৩ আপডেট : ০৩ মে ২০২৩, ২২:১৬

নেত্রকোনার বারহাট্টা ‌‌উপজেলায় স্কুলছাত্রী মুক্তি বর্মণকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত কাউছার মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। আটকের পর কাউছার পুলিশকে জানিয়েছে, চার বছর আগে ওই ছাত্রীর পিছু নেয়। বারবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুপিয়ে হত্যা করেছে।

নিহত মুক্তি বর্মণ (১৬) উপজেলার প্রেমনগর এলাকার ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক কাউছার (১৯) একই গ্রামের সামছু মিয়ার ছেলে।

বুধবার (০৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি ‌‌বলেন, ‌আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানিয়েছে, ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়ার সময় থেকে মুক্তির পিছু নেয়। বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়। এই ক্ষোভ থেকেই কুপিয়ে হত্যা করেছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‌ঘটনার পরপরই কাউছারকে আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়। বাড়ির পাশ থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলে লুকিয়ে ছিল সে। বুধবার দুপুর ২টার দিকে সেখান থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বারহাট্টা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাউছার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিকে হত্যার কথা স্বীকার করেছে সে।

আরও পড়ুন: স্কুল থেকে ফেরার পথে কিশোরীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবদুল আহাদ খান ও ডিবি পরিদর্শক সায়েদুর রহমান প্রমুখ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে ফেরার পথে উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তি বর্মণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার। বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার