স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

জামালপুর প্রতিনিধি
২৫ মে ২০২৩, ১৫:১৮ আপডেট : ২৫ মে ২০২৩, ১৭:২৪

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চুকাই বাড়ি ইউনিয়নের নয়াগ্রাম স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আকলিমা উপজেলার বাহাদুরা বাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেনের মেয়ে। তার স্বামী উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।

আকলিমার মা বেহুলা বেগম বলেন, ‘সাত বছর আগে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আমাদের বাড়িতে নিয়া যাই। ১১ দিন আগে তাকে ফিরিয়ে নিয়ে যায়। তারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি বিচার চাই।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার