ময়মনসিংহে বেড়েছে আউশ ধান আবাদ, ভালো ফলনের আশা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
৩১ মে ২০২৩, ০৮:০১আপডেট : ৩১ মে ২০২৩, ০৮:০১

ময়মনসিংহ জেলায় ফলন ভালো হওয়ায় এবার আউশ ধানের আবাদ বেড়েছে। গত বছর ১৭ হাজার ৭৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছিল। এবার আবাদ হয়েছে ২৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। হিসাবে সাত হাজার ১০ হেক্টরে আবাদ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই-পোকামাকড়ের আক্রমণ কম হলে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।

সদরের গোপালনগর গ্রামের সাইফুল ইসলাম চলতি মৌসুমে ৫২ শতক জমিতে আউশ ধান আবাদ করছেন। ফলন ভালো হওয়ায় দিনদিন আবাদের প্রতি কৃষকেরা আগ্রহী হচ্ছেন জানিয়ে সাইফুল বলেন, ‘জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে চারা রোপণ শুরু করেছেন কৃষকেরা। এই মাসের মধ্যে রোপণ শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘৫২ শতক জমি চাষে ২৬০০, রোপণে শ্রমিক বাবদ খরচ ২৪০০ ও সার বাবদ খরচ হয়েছে ১৫০০ টাকা। কৃষি বিভাগ থেকে পাঁচ কেজি ব্রি-৪৮ বীজ পেয়েছি। সেইসঙ্গে ১০ কেজি ডিইপি ও ১০ কেজি ইএমওপি সার পেয়েছি। গতবারের মতো এবারও ভালো ফলনের আশায় আছি।’

গত বছর ৫০ শতক জমিতে আউশ আবাদ করে ভালো ফলন পেয়েছেন একই এলাকার লাল মিয়া। এই কৃষক বলেন, ‘এবার ১০০ শতক জমিতে আউশ আবাদ করছি। ইতিমধ্যে বেশিরভাগ জমিতে চারা রোপণ করেছি, বাকি জমিতে চারা রোপণ শেষপর্যায়ে আছে।’ 

আগে জেলায় সেভাবে আউশ আবাদ হতো না উল্লেখ করে লাল মিয়া বলেন, ‘বর্তমানে ভালো জাত উদ্ভাবন হওয়ায় আউশ আবাদের প্রতি ঝুঁকেছেন কৃষকেরা।’

সদর উপজেলার কৃষক আব্দুস সালাম বলেন, ‘কয়েকদিন পরপর বৃষ্টি হওয়ায় কৃষকেরা আউশ ধানের চারা স্বাভাবিকভাবে রোপণ করতে পারছেন। আগামী কয়েকদিনের মধ্যে চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে।’

দিন দিন আউশ ধানের আবাদ বাড়ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মতিউজ্জামান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আউশ ধান আবাদে আগ্রহী করে তোলার জন্য জেলার ২৯ হাজার কৃষককে পাঁচ কেজি করে বিনামূল্যে বীজ, ১০ কেজি ডিইপি ও ১০ কেজি ইএমওপি সার দেওয়া হয়েছে। ফলন ভালো হওয়ার জন্য কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।’

নানামুখী উদ্যোগের কারণে গতবারের চেয়ে চলতি মৌসুমে সাত হাজার ১০ হেক্টর জমিতে আউশ আবাদ বেশি হয়েছে জানিয়ে মতিউজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত ছয় হাজার হেক্টর জমিতে কৃষকরা আউশ ধান রোপণ করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে সবগুলো জমিতে চারা রোপণ শেষ হবে। আশা করছি, ফলন ভালো হবে।’

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের