পিস্তল হাতে বাবু চেয়ারম্যানের ছেলের ছবি ভাইরাল, গ্রেফতার হননি এখনও

জামালপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৩, ২০:০৯ আপডেট : ১৯ জুন ২০২৩, ২১:২৭

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার দুই নাম্বার আসামি ফাহিম ফয়সাল রিফাতের (২৩) পিস্তলসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার চার দিন পার হলেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রিফাত মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। নাদিম হত্যার ঘটনায় মামলা হওয়ার পর তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আকাশি রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা রিফাতের ডান হাতে পিস্তল ধরা। তার পেছনে ধানক্ষেত। 

রিফাতের ছবিটি আগের। সম্প্রতি সেটি ফেসবুকে আবারও দেখা যাচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বাবার মতো রিফাত নিজেও একটি বাহিনী তৈরি করেছিলেন। তিনি মাদক, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িত। 

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এখনও তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতার হলে অস্ত্রের বিষয়ে জানা যাবে। যদি তার কাছে অস্ত্র পাওয়া যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তাকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ওসি জানান, রিফাতের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। তাকে গ্রেফতারে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

গত ১৪ জুন রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। ১৫ জুন বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মারা যান তিনি।

এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম মামলা করেন। মামলার মূল আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু এবং দুই নম্বর আসামি রিফাত।

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
সব পক্ষের সঙ্গে বসে সংস্কার কমিশন ঘোষণা করতে পারবো: নাহিদ ইসলাম
দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক নাদিমের মৃত্যু
সংবাদকর্মীদের সঙ্গে প্রতারণা মেনে নেওয়া যায় না: আদালত
সর্বশেষ খবর
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ