বিপদসীমার ওপরে উব্দাখালী নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনা প্রতিনিধি
০২ জুলাই ২০২৩, ২০:১৫ আপডেট : ০২ জুলাই ২০২৩, ২০:৫৭

নেত্রকোনার কলমাকান্দায় গত চার দিন ধরে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়েছে। এতে উপজেলার প্রধান উব্দাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, রবিবার (২ জুলাই) দুপুর ২টার দিকে উব্দাখালী নদীর ডাকবাংলো পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই পয়েন্টে বিপদসীমা ৬ দশমিক ৫৫ সেন্টিমিটার।

এছাড়াও উপজেলার মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার আটটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি, রাস্তাঘাট ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি এসেছে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক জানান, কলমাকান্দা-গোবিন্দপুর সড়কের বাউসাম রুমালীর বাড়ি সংলগ্ন এলাকায় সড়কটির কিছু অংশ পানিতে ভেঙে গেছে। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

উপজেলা নিবার্হী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিনের বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটি গ্রামে খোঁজ নিচ্ছি। বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার