সাংবাদিক নাদিম হত্যা মামলার দুই আসামি কারাগারে

জামালপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২৩, ১০:১৪আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:১৪

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জুন) বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, মঙ্গলবার বিকালে একদিনের রিমান্ড শেষে সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন মিয়াকে আদালতে তোলা হয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতের নির্দেশে একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে নয়ন মিয়া এই ঘটনার সঙ্গে আন্দোলন সরকার নামে আরও একজন জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। পরে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে বকশীগঞ্জ উপজেলার মধ্য ধাতুয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে থেকে আন্দোলন সরকারকে গ্রেফতার করে। বুধবার সকালে ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বকশীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে আন্দোলনকে তোলা হলে রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। রিমান্ড আবেদন নাকচ করে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে জেলহাজতে পাঠান আদালত।

এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বাবু চেয়ারম্যান ও তার দুই সহযোগী রেজাউল ও মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৪ জুন রাতে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীরা সাংবাদিক নাদিমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় বাবু চেয়ারম্যানকে প্রধান আসামী করে ২২ জনের নামসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাদিমের স্ত্রী মনিরা বেগম।

/আরআর/
সম্পর্কিত
চেয়ারম্যান পদ ফিরে পেলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম