কংস নদে নৌকাডুবি, নিখোঁজ সবার লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১৫:০৮আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫:০৮

নেত্রকোনায় দুর্গাপুরে নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ আরও দুই জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে নিখোঁজ তিন জনেরই লাশ উদ্ধার হলো।

শুক্রবার (৭ জুলাই) সকালে যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন- দুর্গাপুরের ঢেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার সাফের উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, বেলা ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সোহেল মিয়ার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। অপরদিকে স্বপনের লাশটি জেলার বারহাট্রা উপজেলার ফকির বাজার এলাকায় কংস নদীতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে স্বজনরা শনাক্ত করার পর তাদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়। নিহত তিন জনের লাশ দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় দিকে দুর্গাপুর উপজেলার কংস নদের  কৈলাটি এলাকায় মুচারবাড়ি ফেরিঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা ২৩ জনের মধ্যে ২০ জনকে স্থানীয়রা উদ্ধার করেন। তিন জন নিখোঁজ হন।

/এফআর/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
যমুনায় ঝড়ে নৌকা ডুবে নারীশ্রমিক নিখোঁজ, ১০ জনকে উদ্ধার
সুন্দরবনে নৌকাডুবি, ৫ দিন ধরে নিখোঁজ চার মৌয়াল
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান