ময়মনসিংহে ছুরিকাঘাতে বালু ব্যবসায়ীকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি 
১২ নভেম্বর ২০২৩, ০০:১৬আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০০:১৮

ময়মনসিংহে ছুরিকাঘাতে আবদুর রাজ্জাক রাকিব (২৩) নামে এক বালু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ি এলাকার মৃত উসমান গণির ছেলে। রাকিবকে হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘণ্টা ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরকালীবাড়ি টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাসে থাকা লোকদের মধ্যে সাইড দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিবসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাকিব মারা যান। গুরুতর আহত অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের মামা মামুন মিয়া বলেন, ‌রাকিব বালু ব্যবসা করতো। রাতে বাসা থেকে শহরে যাচ্ছিল। পথে দুই পক্ষের মারামারি শুরু হলে সে তাদের থামানোর জন্য এগিয়ে যায়। ওই সময় তাকে ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী