জামালপুরে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ১১

জামালপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৩, ০১:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:৪৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৪২ জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মামলার এজাহার থেকে জানা গেছে, সরিষাবাড়ী রেলস্টেশনে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরদিন রবিবার সকালে এ ঘটনায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জামালপুর রেলওয়ে থানায় অভিযোগ দেন। ওই দিন রাতে ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আব্দুল কাদের। মামলায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক গাউছুল আজম শাহীন, জেলা বিএনপির উপ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন সিদ্দিকী, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য শ্যামল, সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপলসহ ৪২ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি