রেললাইনের স্লিপারের হুক খুলে ফেলেছে দুর্বৃত্তরা, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বালুঘাটা এলাকায় ময়মনসিংহ-জারিয়া রেললাইনের তিনটি স্লিপারের তিনটি হুক খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জেনে দ্রুত রেললাইন সংস্কার করেছে স্থানীয় রেল কর্তৃপক্ষ। এতে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন একটি লোকাল ট্রেনের তিন শতাধিক যাত্রী।

সোমবার (০১ জানুয়ারি) গভীর রাতে পূর্বধলা উপজেলার বালুঘাটার ১৭ নম্বর রেলসেতু এলাকায় তিনটি স্লিপারের হুকগুলো খুলে ফেলা হয়। এতে মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে রেলওয়ের কর্মী নতুন হুক লাগালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আকরাম হোসেন বলেন, ‘ময়মনসিংহ-জারিয়া রেলপথের পূর্বধলা বালুঘাটা এলাকার রেলসেতুর স্লিপারগুলোগুলো দীর্ঘদিনের পুরোনো। পুরোনো স্লিপারে লাগানো বেশ কিছু হুক আগে থেকেই খোলা ছিল। সোমবার রাত কিংবা মঙ্গলবার ভোরের কোনও একসময় স্লিপারের তিনটি হুক খুলে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি স্থানীয় লোকজন ও রেলের কর্মীরা দেখতে পেয়ে খবর দিলে রেল কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে নতুন হুক লাগিয়ে দেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। বালুঘাটা রেলসেতুর কাছাকাছি স্থানে লোকাল ট্রেনটি দাঁড় করানো সম্ভব হয়েছিল। ফলে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি নাশকতা কিনা, তা নিয়ে তদন্ত করছে রেলওয়ে পুলিশ।’

পূর্বধলা রেলস্টেশনের মাস্টার আবদুল মোমেন বলেন, ‌‘বালুঘাটার ১৭ নম্বর রেলসেতু এলাকায় রেলসেতুর তিনটি স্লিপারের তিনটি ডগস্পাইক (হুক) খোলা ছিল। এতে ময়মনসিংহ থেকে জারিয়ায় আসা লোকাল ট্রেনটি আটকা পড়েছিল। পরে সেখানে নতুন হুক লাগিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

তবে জারিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ময়মনসিংহ-জারিয়া রেললাইনের স্লিপারের হুক খোলা দেখে আমাদের জানান দায়িত্বরত আনসার সদস্যরা। ঘটনাস্থলে গিয়ে আমরা ১৪টি স্লিপারের ২৮টি হুক খোলা পেয়েছি। আশঙ্কা করছি, সোমবার রাতে কিংবা মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা এগুলো খুলে রেখেছিল। তাৎক্ষণিকভাবে আমরা ময়মনসিংহ স্টেশনে ঘটনাটি জানালে কর্তৃপক্ষ ট্রেনের চালকের সঙ্গে কথা বলে ঘটনাস্থলের আগেই ট্রেনটি থামিয়েছেন। ফলে কোনও দুর্ঘটনা ঘটেনি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে জারিয়ার উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যায়। পূর্বধলা-জারিয়া রেলস্টেশনের মাঝামাঝি বালুঘাটা এলাকায় ১৭ নম্বর রেলসেতুর স্লিপারের বেশ কিছু হুক খোলা দেখতে পান রেলকর্মীরা। তারা স্টেশন মাস্টারকে জানান। তিনি বিষয়টি ট্রেনচালককে জানালে ঘটনাস্থলের ২০০ গজ আগেই ট্রেনটি থামানো সম্ভব হয়। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের তিন শতাধিক যাত্রী।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ‘খবর নিয়ে জেনেছি রেলসেতুর স্লিপারের তিনটি হুক খোলা ছিল। পুরোনো স্লিপারে লাগানো হুকগুলো খুলে গিয়েছিল নাকি কেউ নাশকতার উদ্দেশ্যে খুলে ফেলেছে, তা তদন্ত করে দেখছি আমরা।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ফিনল্যান্ডের ‘সান্তা ক্লজ এক্সপ্রেস’ ট্রেনের কেবিনেই ব্যক্তিগত বাথরুম, ভাড়া কত?
দুর্গাপূজা উপলক্ষে চলবে তিন জোড়া বিশেষ ট্রেন
বিনা টিকিটে ভ্রমণ, পরে চিরকুটে ৩০ টাকা দিয়ে যা লিখলেন যাত্রী
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার