নির্বাচনের দিন সহিংসতায় আহত আ.লীগ নেতা মারা গেছেন

ময়মনসিংহ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনের দিন কেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নান্দাইলের শেরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন।

নান্দাইলের শেরপুর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি দুপুর ২টার দিকে শেরপুর ইউনিয়নের ইমাম হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করার চেষ্টা করে সাবেক সংসদ সদস্য ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকরা। এই নিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজর আব্দুস সালামের সমর্থকরা ফেরাতে গেলে দুই পক্ষের দাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর হামলায় গুরুতর আহত হন আব্দুল জলিল।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে মেজর আব্দুস সালাম পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরদিন আহত আব্দুল জলিলকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে মারা যান।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, কেন্দ্র দখলকে কেন্দ্র করে ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকদের হামলায় আব্দুল জলিল গুরুতর আহত হন।

ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আব্দুল জলিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এবং হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নম্বরে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

নান্দাইল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, জানতে পেরেছি ভোটের দিনের মারামারিতে আহত আব্দুল জলিল মারা গেছেন। এই ঘটনায় গত ১৯ জানুয়ারি মামলার পর তিন জনকে গ্রেফতার করা হয় এবং ১৫ জন আদালতে হাজির হয়ে জামিনে আছে। এর মাঝে একজন জেলহাজতে আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার