যুবলীগ নেতাকে মারধরের মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৪, ১৭:০৪আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:০৪

ময়মনসিংহে এক যুবলীগ নেতাকে মারধরের মামলায় ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের বিচারক এ কে রওশন জাহান এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, সোমবার আদালতে অভিযোগপত্র দাখিল করার দিনে মামলার প্রধান অভিযুক্ত আসামি আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মারধরের শিকার ও মামলার বাদী যুবলীগ নেতার নাম হুমায়ুন কবির। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান জেলা যুবলীগ নেতা।

যুবলীগ নেতা হুমায়ুন কবির জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অপমান ও কটূক্তির প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ও তার নির্দেশে আমার ওপর হামলা চালানো হয়। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০১৯ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা করি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী