মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ১৯:৪২আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৯:৪২

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘সরকার জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশের দরিদ্র মানুষের কল্যাণে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।’

শনিবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সৌদি সরকার প্রদত্ত খাদ্য সামগ্রী সানবুল্লাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রায় ৯০০ দুস্থ-অসহায় পরিবারের মধ্যে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার দেশের অসহায় দরিদ্র মানুষের জন্য বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান, খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে জনগণের জন্য যা যা দরকার তাই করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আ. ছালাম, সহসভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী, মজিবর রহমান শাহজাহান, আ. রাজ্জাক লালমিয়া, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অঙ্কন কর্মকার প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
হজযাত্রা নির্বিঘ্ন করবে সরকার, অনিয়ম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম