স্মার্ট বাংলাদেশ গড়তে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারে: ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ এপ্রিল ২০২৪, ১৬:১৫আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:১৫

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারে। জাকাত ফান্ড তথা জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে।

বুধবার (৩ এপ্রিল) আগারগাওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদুল হক খান বলেন, জাকাত সংগ্রহ ও বন্টন ব্যবস্থাকে শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে ‘জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে আইনটি প্রণয়ন করেছেন সেই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, জাকাত বোর্ডের ইতিহাসে গত রমজান মাসে সর্বোচ্চ প্রায় সাড়ে ১১ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব হয়েছে। সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিতে পারলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমাণে জাকাত আদায় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালীয়ূর রহমান খান, জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী, আজ অস্ত্রোপচার
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎবাংলাদেশি হাজিদের ব্যাকআপ আবাসন ১ শতাংশই বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ