ছুটি ছাড়াই ২৩ মাস কর্মস্থলে আসেননি সরকারি এই কর্মচারী

নেত্রকোনা প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৮:২৩আপডেট : ২০ মে ২০২৪, ১৮:২৩

বদলির ২৩ মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন নেত্রকোনার আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের মেকানিক আতিকুর রহমান নয়ন। দীর্ঘ প্রায় ২ বছর পর রবিবার (১৯ মে) তিনি কর্মস্থলে যোগদান করেন।

২০২২ সালের ১৯ মে তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় কর্তৃক আতিকুর রহমান নয়নকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে আটপাড়া উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ প্রায় ২ বছর পর তিনি কর্মস্থলে যোগদান করেন।

আতিকুর রহমান ২০২২ সালের ৩০ জুন কলমাকান্দা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে বদলির ছাড়পত্র গ্রহণ করলেও আটপাড়া উপজেলা কার্যালয়ে যোগদান করেননি। ২০২২ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত আটপাড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের হাজিরা খাতায় তার নাম থাকলেও উপস্থিতি খাতায় তার কোনও স্বাক্ষর নেই।

আটপাড়া জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘এই কার্যালয়ে তার বদলির আদেশ হওয়ায় হাজিরা খাতায় নিয়মিত নাম তোলা হলেও তিনি কর্মস্থলে হাজির হননি। রবিবার তিনি যোগদান করেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মৌখিকভাবে জানানো হয়েছে।’

কলমাকান্দা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, মেকানিক আতিকুর রহমান নয়ন বড়খাপন, পোগলা ও কৈলাটি ইউনিয়নের দ্বায়িত্বে থাকাকালীন সাবমার্সিবল পাম্প স্থাপনে সরকারি ফান্ডে ব্যাংকের মাধ্যমে জমাকৃত ডিডির পরিবর্তে উপকারভোগীদের নিকট থেকে নগদ টাকা গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিভিন্নভাবে অর্থনৈতিক অনিয়মে জড়িয়ে পড়ায় ২০২২ সালের ১৯ মে তত্ত্বাবধায়ক প্রকৌশল ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে তাকে আটপাড়া উপজেলা কার্যালয়ে বদলি করা হয়। অনিয়মের তিন লাখ টাকা পরিশোধ না করায় একই বছর ৩০ জুন তিনি বদলির আদেশ গ্রহণ করলেও এলপিসি গ্রহণ করেননি। বিষয়টি নির্বাহী প্রকৌশলী অবগত আছেন।

এ বিষয়ে মেকানিক আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী মুহাম্মদ মশিউর রহমান জানান, বদলি করার পর যথারীতি তার কর্মস্থলে যোগদানের কথা ছিল। মেকানিক আতিকুর রহমান কিছুদিন অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় তিনি হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। রোববার তিনি কর্মস্থলে যোগদান করেছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী