জুমার পরই বিক্ষোভ করলেন শিক্ষার্থীরা, অধ্যাপক সামিনা লুৎফার আগমনের প্রতিবাদ

ময়মনসিংহ প্রতিনিধি 
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফার আগমনের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশ করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ক্যাম্পাসের জব্বারের মোড়ে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে তারা জানান, বাংলাদেশে সমকামিতার বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগ হচ্ছে না। বিশেষ করে অধ্যাপক সামিনা লুৎফার মতো কিছু ব্যক্তি আছেন যারা সমকামিতাকে দেশে প্রমোট করার চেষ্টা করে যাচ্ছেন। তাদের এই চেষ্টাকে প্রতিহত করতেই আমাদের আজকের বিক্ষোভ। কোনোভাবেই অধ্যাপক ‘ঝামেলা লুৎফাকে’ বাকৃবিতে আসতে দেওয়া হবে না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান চেতনায় কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক এক আলোচনা সভায় আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে অধ্যাপক সামিনা লুৎফার।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আলোচনা সভা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাকৃবির গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী ফরিদ এ তথ্য জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী