৫০০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

জামালপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ২২:০৩আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:১৫

জামালপুরে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেছেন, ‘কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ও কারারক্ষীদের মনোবল বাড়াতে এই সফর। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের অনেকেই তাদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। একটি বড় অংশকে গ্রেফতার করা হয়েছে। এখনও ৫০০-এর মতো বন্দি পলাতক রয়েছে।’

তিনি বলেন, ‘কারাগার থেকে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেগুলো উদ্ধার হয়নি, সেসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। কারাগারে অন্য সময়ের তুলনায় এই মুহূর্তে বন্দিদের সংখ্যা কম। তবে সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কারাগারের ধারণক্ষমতা বাড়বে।’

বুধবার (২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা কারাগার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, ‘আমাদের কোনও ঠিকাদার যদি কাজ করতে অপারগ হয়, নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে বা তাদের চুক্তি বাতিল করা হবে। প্রয়োজনে নতুন ঠিকাদার নিয়োগ করে কাজ করা হবে। বন্দিদের খাবারে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলে বাস্তবায়ন করা হবে।’

কারা মহাপরিদর্শক জামালপুর জেলা কারাগারে পৌঁছালে কারারক্ষীদের সু-সজ্জিত একটি দল তাকে গার্ড অব অনার প্রদান দেন। পরে তিনি কারাগার পরিদর্শন করেন। 

এ সময় ময়মনসিংহ কারাগারের উপ-মহাপরিদর্শক জাহানারা বেগম, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল-ফরহাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলার শাহ আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম