বালু নিয়ে বিরোধ: নালিতাবাড়ীতে ১৪৪ ধারা জারি

শেরপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২১:৩৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৩৪

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ভোগাই নদীর ইজারাবহির্ভূত স্থানে গভীর গর্ত করে ও নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কিছু অসাধু বালু ব্যবসায়ী। বিভিন্ন স্থানে বালু ব্যবসায়ীরা বালু পরিবহনের জন্য অবৈধভাবে মাটির রাস্তাও নির্মাণ করেন। তাতে নদীপাড়ের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাড়িঘর বিলীন হচ্ছে অনেকের। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ গত সাত দিনে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩৫টি ড্রেজার মেশিন ও দুই শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিক্রি ও মেরামতের দায়ে তিন ব্যবসায়ীকে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানাসহ চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।

অবৈধভাবে বালু উত্তোলনে বাধাপ্রাপ্ত হওয়ায় বালু উত্তোলনকারীদের একটি পক্ষ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে একটি পক্ষ রবিবার পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা পৌর শহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। সকাল থেকে শহরে সেনাবাহিনীকে টহল দিতে দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। এজন্য আমি ১৪৪ ধারা জারি করেছি। বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পৌর শহরে সব ধরনের সভা, স্লোগান, যেকোনো ধরনের হট্টগোল, পটকা ফোটানো, বেআইনি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই সময়ে নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী