ছাগলে ধানগাছ খাওয়া নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ২১:৪২ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ২১:৪২

জামালপুরের মেলান্দহে ছাগলে ধানগাছ খাওয়া নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মো. আনিছুর রহমান আনিছ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। আনিছুর রহমান ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

এ ঘটনায় নিহত আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৬) আহত হয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অভিযুক্ত প্রতিপক্ষ মাহবুবুর রহমান আকন্দ (৩৮) উপজেলার চরগোবিন্দি মধ্যপাড়া এলাকার মো. মোজাফফর আকন্দ ওরফে হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিছুরের ক্ষেতের ধান খেয়েছে মাহবুবুর রহমানের ছাগল। এ নিয়ে সোমবার দুজনের কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে আনিছুরের ছেলে আরাফাত তাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাহবুবুর রহমানসহ তার পরিবারের লোকজন মারধর শুরু করেন। খবর পেয়ে আনিছুর ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আনিছুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ‌খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত আনিছুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার