যমুনার চরে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিলো পুলিশ

জামালপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৭

জামালপুরের ইসলামপুরে যমুনার দুর্গম চরে একটি যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে এমনটি করা হয়েছে বলে জানান এলাকাবাসী।

তারা জানান, যমুনার দুর্গম চর ইসলামপুর উপজেলাসংলগ্ন সারিয়াকান্দি সীমানা টগারচর এলাকায় প্রতিরাতে যাত্রার নামে ‘অসামাজিক’ কার্যকলাপের খবর পায় পুলিশ। এ খবরে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে যাত্রার প্যান্ডেল পুড়িয়ে দেয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পুলিশের একটি টিম।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, দুর্গম চর এলাকার যমুনা নদীর মধ্যবর্তী স্থানে টগারচর এলাকায় অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকলাপের জন্য নির্মিত যাত্রা প্যান্ডেল এবং স্টেজ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার