নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে আটক ৬

নেত্রকোনা প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৭

নেত্রকোনায় ঝটিকা মিছিল বের করার ঘটনায় নিষিদ্ধিঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), লোকমান হোসেন (২৮), পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) এবং সদস্য রাহুল রায় (২৪)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে নেত্রকোনা পৌর শহরের বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধঘোষিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করে তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে টহল পুলিশ পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী ৬ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করার কারণে আটক ৬ জনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি