কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৫, ২১:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:০৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ অফিস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম।

মোস্তাইন কবীর সোহেল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‌‘সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার জন্য বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে ঝুলন্ত লাশ পাওয়ার খবর শুনে আমরা আসি। সোহেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে পুলিশ আমাদের জানিয়েছেন। লাশের পাশ থেকে দুটি সুইসাইড নোট ও মোবাইল উদ্ধার করা হয়েছে। তবে নোটে কী লেখা আছে, আমাদের বলেনি পুলিশ। এমন ঘটনা দুঃখজনক। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ‘সোহেলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

দুটি সুইসাইড নোটে কী লেখা আছে জানতে চাইলে ওসি বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’

সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, ‘আমার ছেলে ১৬ ডিসেম্বর বাড়িতে গিয়েছিল। তখন বলেছিল কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনও ভাবিনি।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী