ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসাসেবায় অবহেলা ও অনিয়মের প্রতিবাদে সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৮:০১আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:০১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলা, অনিয়ম-দুর্নীতি, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে নাগরিক সমাজ। এ সময় এসব অনিয়ম বন্ধে কার্যকর কোনও উদ্যোগ না নেওয়ায় হাসপাতাল পরিচালকের অপসারণের দাবি জানিয়েছে তারা।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে ময়মনসিংহ ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ ফোরামের সমন্বয়ক সরকার আজিজ এহসান হাবিব তৌহিদুজ্জামান, উম্মে ফারহানা, আইনজীবী আহসান ও সাঈদ ইসলাম। পরে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো উপস্থাপন করেন তারা।

সমাবেশে ময়মনসিংহ ফোরামের সমন্বয়ক সরকার আজিজ এহসান হাবিব বলেন, হাসপাতালের চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে অবহেলা করছেন। রোগীদের সঙ্গে চিকিৎসক-নার্স ও কর্মচারীরা দুর্ব্যবহার করছেন। আয়া, ওয়ার্ডবয় ও কর্মচারীরা রোগীদের খোঁজখবর নেন না। ট্রলিবয়রা রোগীর আত্মীয়-স্বজনের কাছে টাকা দাবি করেন, তারা বাইরের দালালদের হাতে রোগীদের তুলে দেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার কাজে দালালরা হয়রানি করছেন রোগীদের। বাইরের ক্লিনিকে নিয়ে কমিশন নিচ্ছেন। হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব আছে, রোগীরা প্রয়োজনমতো ওষুধ পাচ্ছেন না। প্রতিনিয়ত লুটপাট চলছে। এসবের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। এগুলো পরিবর্তনের জন্য পরিচালকের অপসারণের কোনও বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেবো আমরা।

নাগরিক সমাজের প্রতিনিধিদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বলেন, ‘মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসক-নার্স ও কর্মচারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক হাজার শয্যার হাসপাতালে প্রতিদিন সাড়ে তিন হাজার রোগী চিকিৎসা নেওয়ায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। তবে ভবিষ্যতের সেবার মান বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী