জামালপুরে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, নারীসহ আটক ৩

জামালপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪

জামালপুরের মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে টিসিবির চাল-ডালসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল ও ডাল পাচারের জন্য একটি ঘরের ভেতর সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় হুমায়ুন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮০ বস্তা চাল ও ডালসহ তিন জনকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চরবওলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সুন্দরবনে দস্যুদের জিম্মি থেকে উদ্ধার ৪ জেলে
যাত্রাবাড়ীতে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার