জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৪ জন নিহত

জামালপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২০:৩৬ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৪৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরের দিকে আসা যাত্রীসহ সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সরিষাবাড়ী থেকে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ চার জন নিহত হন।

এ সময় মুমূর্ষু অবস্থায় ওই সিএনজির আরও দুই যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ চালক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত অটোরিকশাচালক আব্দুর রাজ্জাকের বাড়ি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের কামালখান এলাকায় এবং যাত্রী আমজাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়। এ ছাড়া নিহত অপর দুই যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার