জামালপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৫

জামালপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। হতাহতরা অটোরিকশার যাত্রী। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার দিগপাইত করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।

নিহতরা হলেন- সদর উপজেলার কামালখানহাট এলাকার বাসিন্দা ও অটোরিকশার চালক আব্দুর রাজ্জাক (৪২), জামতলী এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), জামালপুর পৌর শহরের গেটপাড় এলাকার আব্দুল করিম (৪২), সরিষাবাড়ীর মহাদান এলাকার মো. এনাম ফকির (২৭) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া এলাকার আরিফুল ইসলাম (৩৮)। গুরুতর আহত ব্যক্তির নাম আমজাদ ফকির। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি চাঁদ মিয়া বলেন, ‌‌‘পাঁচ যাত্রীসহ চালক রাজ্জাক অটোরিকশাটি নিয়ে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুর শহরে আসছিলেন। সন্ধ্যা ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার