রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চোর সন্দেহে পিটুনি, নিহত বেড়ে ২

শেরপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭

শেরপুরের নকলায় গরু চোর সন্দেহে পিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতের ঘটনার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মারা যান। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে।

জানা গেছে, নিহত ব্যক্তি নাম আমির হোসেন (৩০)। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

নিহত অপর ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরু চোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে কয়েকশ লোক জড়ো হয়ে পিটুনি শুরু করলে গুরুতর আহত হন তারা।

আহত বাকি চারজন হলেন- গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজি রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) ও পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম এই ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নকলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইসাইয়াসের আঘাতে নিহত চার, বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ
জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার