পালিয়ে থাকা যুবলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১১

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হত্যা মামলার পলাতক আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগ নেতা কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরীরচর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহামদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।

কামরুল জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, কামরুলকে গ্রেফতারের বিষয়টি ধামরাই থানাকে জানানো হয়েছে। ধামরাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

পুলিশ জানায়, কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্ব পেরিরচর গ্রামে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। শুক্রবার ভোরে ওই গ্রামের একটি বাড়ি থেকে থানার এসআই শফিকুল ইসলাম ও এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
গভীর রাতে যুবলীগ নেতার বাড়িতে আগুন
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার