ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে হামলা-ভাঙচুরের জন্য শেখ হাসিনাই দায়ী: গোলাম পরওয়ার

নেত্রকোনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড খুনি শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছেন। গত কয়েকদিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িসহ ৩৫ জেলায় বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর হয়েছে। এসব হামলা-ভাঙচুরের জন্য শেখ হাসিনাই দায়ী।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জামায়াতে ইসলামীর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন তো দিতেই হবে। তবে নির্বাচনের আগে নিরপেক্ষ প্রশাসন প্রয়োজন। প্রশাসনে যে জঞ্জাল জমে আছে। দলবাজ, দুর্নীতিবাজ, এসব সরিয়ে প্রশাসনকে পরিচ্ছন্ন করতে হবে। এরা থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব কিছুকে ন্যূনতম সংস্কার আগে করতে হবে। তাহলে নিরপেক্ষ নির্বাচন হবে।’ 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসর কারা, তাদের আচরণ, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। ডিসি, এসপি, ওসি, এসআই ও প্রশাসনে গেলেই তাদের আচরণে এগুলো বোঝা যায়। অনেকের কথায় এখনও ফ্যাসিবাদের গন্ধ আসে। প্রশাসনের সবগুলো জায়গা পরিষ্কার করতে হবে। এজন্য যতটুকু সময় লাগবে জামায়াতে ইসলামী সে সময় সরকারকে দিতে প্রস্তুত আছে।’

জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী এবং কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী