বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে প্রবাসফেরত স্বামীকে হত্যা: প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার ঘটনায় প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হাফিজা খাতুন ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম।

আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. শামীম উল আজম খান জানান, ২০১১ সালের ২৮ জুন বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে প্রবাসফেরত হেলাল উদ্দিনকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যা করে মাসুম। এতে সহযোগিতা করে হেলালের স্ত্রী হাফিজা খাতুন।

পরে স্থানীয়দের ও পুলিশকে হাফিজা খাতুন জানায় ডাকাত তার স্বামীকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকাপয়সা নিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশ দীর্ঘ তদন্তের পর হেলাল হত্যা মামলায় তার স্ত্রী ও মাসুমের জড়িত থাকার প্রমাণ পায়। হাফিজা খাতুনের দুই মেয়ে রয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে মাসুম।

/কেএইচটি/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, আটক স্বামী
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
হত্যার পর পেট কেটে বস্তায় ভরে লাশ ফেললো পানিতে, যেভাবে ধরা পড়লো খুনিরা
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার