জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ

নেত্রকোনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০

জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, ‘মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তার সেই ঘোষণা আমি নিজের কানে শুনেছি। আমি তখন এসএসসি পরীক্ষার্থী।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘মেজর জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। এর ছয় ঘণ্টা পর তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন। দুটি ঘোষণাই আমি শুনেছি। তবে জিয়াউর রহমানই যে স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে কোনও বিতর্ক নেই।’

নেত্রকোনা সাহিত্যসমাজ আয়োজিত উৎসবে এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয় বরেণ্য কবি হাসান হাফিজকে।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, খালেকদাদ চৌধুরী ছেলে হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীসহ উৎসবে আগত সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি